Tuesday, April 7, 2026

বিধবারা আবার বিয়ে করলেও আগের স্বামীর সম্পত্তির অধিকারী হবেন! জানাল আদালত

Date:

Share post:

বিধবারা আবার বিয়ে করলে আগের স্বামীর সম্পত্তির অধিকার পাবেন। কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই কোনও মহিলা যদি আবার বিয়ে করেন, সেক্ষেত্রে এই অধিকার পাবেন না তিনি। এমনটাই জানিয়ে দিল বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ।

হিন্দু সম্পত্তির উত্তরাধিকার আইন, ১৯৫৬ এবং হিন্দু বিধবা বিবাহ আইন, ১৮৫৬ -এর যাবতীয় ধারা পর্যালোচনা করে বিচারপতি এস এম মোদকের পর্যবেক্ষণ, হিন্দু সম্পত্তির উত্তরাধিকার আইন, ১৯৫৬-তে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কখন থেকে সম্পত্তির উত্তরাধিকার বিবেচনাযোগ্য হবে। সেই দিন পর্যন্ত ওই মহিলা যদি বিধবা থাকেন, তাহলে তাঁকে সম্পত্তির অধিকার থেকে বাদ দেওয়া যাবে না।

আরও পড়ুন-কালীঘাটে পুজো-তথাগত রায়ের আশীর্বাদ-হেস্টিংসে বৈঠক সেরে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

কয়েকদিন আগে মহারাষ্ট্রের বাসিন্দা জনীয়ন্তাবাই ওয়াংখেড়ে আদালতে গিয়েছিলেন। জনীয়ন্তাবাইয়ের ছেলে ভারতীয় রেলের পয়েন্টম্যানের কাজ করতেন। ছেলে মারা যাওয়ার পর তাঁর সমস্ত সম্পত্তির অধিকার বিধবা স্ত্রী সুনন্দাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল কোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আবেদন করেছিলেন ওয়াংখেড়ে। সেই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি এস এম মোদক জানিয়ে দেন, বিধবারা আবার বিয়ে করলে আগের স্বামীর সম্পত্তির অধিকার পাবেন। কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই কোনও মহিলা যদি আবার বিয়ে করেন, সেক্ষেত্রে এই অধিকার পাবেন না তিনি।

advt 19

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...