Sunday, June 7, 2026

কালীঘাটে পুজো-তথাগত রায়ের আশীর্বাদ-হেস্টিংসে বৈঠক সেরে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

Date:

Share post:

নজরে ভবানীপুর। ভবানীপুর আসনে উপনির্বাচনে তিন আইনজীবীর ‘লড়াই’। মমতা বন্দ্যোপাধ্যায়-প্রিয়াঙ্কা টিব্রেওয়াল-শ্রীজীব বিশ্বাস। সেই কারণে সকাল থেকে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রচারের আগে তথাগত রায়ের বাড়িতে যান প্রিয়াঙ্কা। দলের প্রবীণ নেতার আশীর্বাদ চাইতেই এদিন তাঁর বাড়ি যান প্রিয়াঙ্কা। এমনই জানান বিজেপি নেতা। ভবানীপুর উপনির্বাচনে জয় কামনা করে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে শুভেচ্ছা জানান তথাগত রায়।

এদিন প্রিয়াঙ্কা বলেন,‘আমার এখনও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। মনুষ্যত্ব বাঁচানোর জন্যই আমি এই লড়াইয়ে নেমেছি। আমার এই লড়াইটা শুধু বিধায়ক হওয়ার লড়াই নয়, বাংলার মানুষকে বাঁচানোর লড়াই। তাই মনুষ্যত্ব বাঁচাতে আমি ভোট চাইব’। এর পাল্টা জবাব দিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের আশীর্বাদে এবার কম করে লক্ষাধিক ভোটে জয়ী হবেন। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আটকানোর।

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে এজেন্সি তলব করছে না কেন? প্রশ্ন সূর্যকান্তের

এদিন হেস্টিংসে বিজেপির অফিসে বৈঠকের পর কালীঘাট মন্দিরে আসনে বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদিও তিনি হেরে গিয়েছিলেন। কালীঘাট মন্দিরে পৌঁছে প্রিয়ঙ্কা বলেন, মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হয়। মায়ের আশীর্বাদ নিতেই এখানে এসেছি।

প্রিয়াঙ্কা বলেন, এন্টালিতে বাড়ি বাড়ি প্রচার করেছি। এখানেও বাড়ি বাড়ি প্রচার করব। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এন্টালি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন প্রিয়াঙ্কা। তবে হেরে গিয়েছিলেন।

শনিবার ভবানীপুরে উপনির্বাচনে রণকৌশল নির্ধারণে বিজেপির বৈঠক হয়। হেস্টিংসে হয় এই দলীয় বৈঠক। বৈঠকে ছিলেন অর্জুন সিং, জ্যোতির্ময় মাহাতো, সৌমিত্র খাঁ। এদিন প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিয়ে বৈঠক করেন নেতারা।

advt 19

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...