Tuesday, April 7, 2026

কবির জন্মবার্ষিকীকে ‘মৃত্যুবার্ষিকী’ লিখে টুইট ধনকড়ের! রাজ্যপালকে খোঁচা পার্থর

Date:

Share post:

ফের টুইট বিতর্কে রাজ্যপাল! এবার বিখ্যাত রাজস্থানি কবি কানাইয়ালাল শেঠিয়ার  (Kanhaiyalal Sethia) জন্মবার্ষিকীকে ‘মৃত্যুবার্ষিকী’ লিখে টুইট করে বসলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। আর সেই টুইটের ভুল ধরে পালটা টুইট করে রাজ্যপালকে খোঁচা দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যদিও এরপরই টুইট সংশোধন করে ফের টুইট করেন রাজ্যপাল।

শনিবার ছিল রাজস্থানি কবি কানহাইয়ালাল শেঠিয়ার ১০২তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে এ দিন সকালে টুইটে করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। লেখেন, ‘কিংবদন্তি কানাইয়ালাল শেঠিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী। তিনি রাজস্থানি ও হিন্দি ভাষার বিশিষ্ট কবি। রাজস্থানি ভাষাকে সংবিধানের অন্তর্ভূক্ত করায় তাঁর সমর্থন ছিল প্রবল। তাঁর সংবেদনশীল লেখনী মানুষের হৃদয় স্পর্শ করে।’

এরপরই পাল্টা টুইট করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তৃণমূলের মহাসচিব পাল্টা টুইটে লেখেন, ‘মহামান্য রাজ্যপাল, আপনার অজ্ঞতা কোথায় লুকোবেন? রাজস্থানে জন্মেও আপনি কী করে প্রখ্যাত কানাইয়ালাল শেঠিয়ার ১০২ তম জন্মবার্ষিকীকে মৃত্যুবার্ষিকী বলে ভুল করলেন? নাকি দেশের কৃতীদের অপমান করাটাই আপনার ঐতিহ্য?’

আরও পড়ুন- কালীঘাটে পুজো-তথাগত রায়ের আশীর্বাদ-হেস্টিংসে বৈঠক সেরে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

পার্থ চট্টোপাধ্যায়ের এই টুইটের পরই নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ওই টুইটটি ডিলিট করে দেন রাজ্যপাল। পরে যদিও কানাইয়ালাল শেঠিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আরেকটি টুইট করেন তিনি।

আরও পড়ুন- বিধবারা আবার বিয়ে করলেও আগের স্বামীর সম্পত্তির অধিকারী হবেন! জানাল আদালত

advt 19

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...