Friday, April 3, 2026

ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ

Date:

Share post:

ইউএস ওপেনের ( US Open)ফাইনালে নোভাক জোকোভিচ( Novak Djokovic)। শনিবার তিনি সেমিফাইনালে হারালেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। ম‍্যাচের ফলাফল  ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২। এই জয়ের ফলে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম থেকে মাত্র এক ধাপ দূরে জোকার।

এদিন সেমিফাইনালে শুরুটা ভালো না হলে পরে ম‍্যাচ নিজের আয়ত্বে নিয়ে নেন জোকোভিচ। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হারেন জোকার। তবে তারপরই ম‍্যাচে ক‍্যামব‍্যাক করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় সেটে দুরন্ত লড়াইয়ে ফিরে আসেন জোকার। দ্বিতীয় সেটে ৬-২ ব্যবধানে জেতার পর তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জেতেন তিনি। ফাইনালে তিনি খেলবেন দানিল মেদভেদেভের বিরুদ্ধে।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। এবার  সামনে ইউএস ওপেন। ইউএস ওপেনে জিততে পারলে একই বছরে সবকটি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় জেতা হয়ে যাবে জোকারের। তাহলে বিশ্বের ষষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ থাকবে সার্বিয়ান এই টেনিস  তারকার সামনে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...