Sunday, June 14, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ফের নিম্নচাপের(depression) ভ্রুকুটি আর তার জেরেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস(weather office)। শনিবার সকাল থেকেই মুখভার আকাশের। এই পরিস্থিতিতে কলকাতা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের(rain) সম্ভাবনা রয়েছে শহরে। হালকা বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত। পাশাপাশি শহরের সর্বাধিক তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কারণ ব্যাখ্যা করে জানানো হয়েছে, বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। রবিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। যার ফলে রবিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।

আরও পড়ুন:বাঙালিকে অসম্মান করে নিজেদের পায়ে কুড়ুল মারছে বিজেপি

এদিকে এদিন সকাল সাড়ে সাতটার পর থেকেই দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই জেলায়। উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে সকাল আটটা থেকেই বৃষ্টি শুরু হওয়ার কথা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেখানে।

advt 19

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...