Tuesday, April 7, 2026

স্বামীর Work-From-Home এ অতিষ্ঠ স্ত্রী! বিয়ে বাঁচানোর জন্য সংস্থার কর্তাকে চিঠি

Date:

Share post:

“এভাবে আরও কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম চললে নিশ্চিতভাবে আমাদের বিয়ে ভেঙে যাবে। আমার স্বামীকে এবার অফিসে গিয়ে কাজ করার অনুমতি দিন।” অফিসের Boss-এর কাছে কাতর আর্জি এক কর্মীর স্ত্রীর।

কোভিড -১৯ অতিমারির মধ্যে ওয়ার্ক ফ্রম হোম-এ উঠে এসেছে কিছু মজার গল্প। এটাও ঠিক তেমন। আরপিজি গ্রুপের বর্তমান চেয়ারম্যান হর্ষ বর্ধন গোয়েঙ্কা এমনই একটি হাস্যকর পোস্ট শেয়ার করেছেন। তিনি চিঠিটি পোস্ট করে লিখেছেন, “জানিনা ওঁকে কী জবাব দেব…” টুইটটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন-বিধবারা আবার বিয়ে করলেও আগের স্বামীর সম্পত্তির অধিকারী হবেন! জানাল আদালত

করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে work-from-home জারি রেখেছে একাধিক সংস্থা। এই পরিস্থিতিতে কর্মীদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে তৎপর সংস্থার কর্তারাও। কিন্তু কর্মীদের জন্য তাদের বাড়ির লোক যে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন তা কেউই ভাবেননি।

ওই চিঠিতে মনোজ নামের কর্মীর স্ত্রী লিখেছেন, মাননীয় স্যার, আমি আপনার কর্মী মনোজের স্ত্রী। আমার স্বামীকে এবার অফিসে গিয়ে কাজ করার অনুমতি দিন।’ করোনাকালে সমস্ত সংস্থা কর্মীদের টিকাকরণের ওপর জোর দিচ্ছে।  মনোজের স্ত্রীও সেই ব্যাপারে অবগত। চিঠিতে তিনি লিখেছেন, “স্বামীর ভ্যাকসিনের দুটি ডোজই হয়ে গিয়েছে। ও সমস্ত কোভিড বিধি মেনে চলবে।’ এরপরই মনের ক্ষোভ উজাড় করে দিয়েছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, “এভাবে আরো কিছুদিন work-from-home চললে নিশ্চিতভাবে আমাদের বিয়ে ভেঙে যাবে। ও দিনে ১০ বার করে কফি খায়। বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে কাজ করে। সমস্ত ঘরগুলো অগোছালো করে রাখে। বারবার শুধু খেতে চায়। আমার দুই সন্তানও রয়েছে। তাদেরও দেখভাল করতে হয়।” মহিলার কাতর আর্তি ‘দয়া করে আমাকে বাঁচান।’

advt 19

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...