Sunday, June 21, 2026

রাতারাতি মন্দির ভেঙে পরিষ্কার জায়গা, অভিযোগের তির কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধেই

Date:

Share post:

এবার কর্ণাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে মন্দির ভেঙে  দেওয়ার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে মন্দির ভাঙার অভিযোগ উঠল বিজেপির প্রশাসনের বিরুদ্ধে। রীতিমত মন্দির ভেঙে জায়গা পরিস্কার করে দিয়েছে বিজেপি সরকার। এই নিয়ে তপ্ত কর্ণাটকের রাজনীতি। মন্দির ভাঙার প্রতিবাদে বেশি সরব হয়েছে কংগ্রেস (Congress)।

শনিবার ভোররাতে কর্ণাটকের মাইসুরুর নাঞ্জাঙ্গুড় এলাকায় একটি হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যে মন্দিরের ধ্বংসাবশেষ সরিয়ে দেওয়াও হয়েছে। এক্ষেত্রে স্থানীয়রা কিছুই জানতেন না বলে দাবি করেছেন। এই নিয়ে প্রবল ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। যদিও জেলা প্রশাসনের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁরা মন্দিরটি ভাঙতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন-আরএসএসের গোপন রিপোর্টেই গুজরাতে ভোটে হারার স্পষ্ট ইঙ্গিত, তাই রূপানি বিদায়

এই মন্দির ভাঙার প্রতিবাদে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া টুইট করে লিখেছেন,”এভাবে প্রাচীন হিন্দু মন্দির ধ্বংসের প্রতিবাদ করছি। এলাকার মানুষের সঙ্গে কথা না বলেই মন্দিরটি ভেঙে দেওয়া হল। এতে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে।” তাঁর বক্তব্য, যতই আদালতের নির্দেশ থাক, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মন্দির ভাঙা যেত। মন্দিরের জন্য বিকল্প জায়গার কথা ভাবা যেত।

তবে এক বিজেপি সাংসদই টুইটারে প্রশ্ন তুলেছেন, “কেন এই মন্দির ভাঙা হল? কী ক্ষতি করছিল এই মন্দির?” সূত্রের খবর, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা  এই এলাকায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

advt 19

 

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...