Tuesday, June 23, 2026

বেহালার জোড়া খুনের পর্দা ফাঁস, গ্রেফতার নিহত গৃহবধুর মাসতুতো ভাই

Date:

Share post:

বেহালা জোড়া খুনের ঘটনার কিনারা করল লালবাজার। ঘটনায় মৃতার দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সন্দীপ দাস (৩২) এবং সঞ্জয় দাস (৪৪)। পুলিশের প্রাথমিক অনুমান, টাকার জন্যই খুন করা হয়েছিল সুস্মিতা ও তার ছেলে তমোজিৎকে। সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

গত সোমবার বেহালার পর্ণশ্রীর আবাসনে মা ও ছেলের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর টাকার জন্যই খুন করা হয়েছিল সুস্মিতা ও তার ছেলে তমোজিৎকে। পুলিশ তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন অর্থাৎ গত সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সুস্মিতার বাড়িতে যায় সন্দীপ ও সঞ্জয়। সেই সময় অনলাইনে ক্লাস করছিল তমোজিৎ। তার ঘরেই খুন করা হয় সুস্মিতাকে। পরে খুনের ঘটনা দেখে ফেলায় তমোজিৎকেও খুন করা হয়। এরপর সুস্মিতার গহনা নিয়ে পালায় সঞ্জয় ও সন্দীপ।

ধৃত ৩২ বছরের সন্দীপ ও ৪৪ বছরের সঞ্জয় দাস মহেশতলা থানা এলাকার ঘোষপাড়া শ্যামপুরের বাসিন্দা। লালবাজার সূত্রে খবর, ইদানীং দুই ভাইয়ের আর্থিক অনটন চলছিল। বাজারে প্রচুর ধার ছিল সঞ্জয়ের। তা শোধ করতেই এই ভয়ঙ্কর কাণ্ড!

আরও পড়ুন- ‘আপনার ব্লকে আপনার কো-অর্ডিনেটর’: বিধাননগরে মানুষের অভাব-অভিযোগ শুনছেন কৃষ্ণা চক্রবর্তী

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...