Tuesday, June 23, 2026

গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বিজেপির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

গোষ্ঠী কোন্দলে জর্জরিত হয়ে শনিবার গুজরাটের(Gujarat) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি(Vijay Rupani)। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এবার বেছে নেওয়া হলো গুজরাটের নয়া মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠকে বসেছিল বিজেপির পরিষদীয় দল। সেখানেই ভূপেন্দ্র ভাই প্যাটেলের(Bhupendra Patel) নামে সীলমোহর দেয় নেতৃত্ব।

আরও পড়ুন:‘আপনার ব্লকে আপনার কো-অর্ডিনেটর’: বিধাননগরে মানুষের অভাব-অভিযোগ শুনছেন কৃষ্ণা চক্রবর্তী

প্রসঙ্গত, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে ঘাটলোডিয়া বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটে জয়লাভ করেন ভূপেন্দ্র প্যাটেল। বর্তমান পরিস্থিতিতে আগামী বছরই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে বিজয় রূপানির জায়গায় এই পাতিদার নেতার উপরই ভরসা রাখল বিজেপি। শোনা যাচ্ছে, তিনি আবার আনন্দীবেন প্যাটেলেরও ঘনিষ্ঠ। এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী বদলকে নিয়ে নির্বাচনের প্রাক্কালে মাত্র ৬ মাসের মধ্যে দেশের ৪ রাজ্যে মুখ্যমন্ত্রীর বদলে ফেলল বিজেপি। আর এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে বিরোধীদের তরফ এ দাবি করা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্য গুলিতে মূলত মানুষকে বোকা বানানোর রাস্তায় হেঁটে চলেছে গেরুয়া শিবির। এই সমস্ত রাজ্যগুলিতে কোনো উন্নয়ন হয়নি তাই নির্বাচনের আগে বিজেপি মুখ্যমন্ত্রী বদল করে বোঝাতে চাইছে দোষ বিজেপির নয় প্রশাসনের মাথায় থাকা ওই মানুষটার। তাই তাকে বদল করা হলো এবার আপনারা বিজেপিকে ভোট দিন। তবে মানুষ এত বোকা নয়, ভোটবাক্সে তারা সঠিক জবাবটা সময়মতো দিয়ে দেবে।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...