Thursday, April 2, 2026

আইপিএল খেলতে দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি, কে এল রাহুলরা

Date:

Share post:

আইপিএল (Ipl)দ্বিতীয় পর্বে অংশ নিতে রবিবার সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছাল বিরাট কোহলি( virat kohli), মহম্মদ সিরাজরা( mohammad siraj)। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুর(Rcb)।

ভারত-ইংল‍্যান্ড( india-england) পঞ্চম টেস্ট বাতিল হতেই আইপিএলে ফিরছে ভারতীয় দলের ক্রিকেটাররা। রবিবারের মধ্যে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই মরুদেশে চলে এসেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি এবং জোরে বোলার মহম্মদ সিরাজ রবিবার সকালে দুবাই পৌঁছে যান। তার আগে বিমান থেকে ইংল্যান্ড ছাড়া এবং দুবাইয়ে নামার ছবি পোস্ট করেন বিরাট কোহলির  স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা।

এছাড়াও পাঞ্জাব কিংসের কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল এবং মহম্মদ শামিও আইপিএল খেলতে পৌঁছে গিয়েছেন দুবাই।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার মাঝেও আইপিএলে খেলতে মুখিয়ে ধাওয়ান

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...