Tuesday, June 23, 2026

অর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা

Date:

Share post:

ফের বিরোধী শিবিরে ভাঙন। এবার অর্জুন গড়ে বড়সড় ভাঙন বিজেপিতে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের হাজারদুয়েক বিজেপি কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দিলেন নিহত মণীশ শুক্লার ঘনিষ্ঠ দুই বিজেপি নেতা। যোগদান মঞ্চে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও তৃণমূলের দমদম-ব্যারাকপুর জেলা কমিটির সভাপতি পার্থ ভৌমিক (Partha Bhowmik)। দলের শক্তি বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির।

টিটাগড়ের তৃণমূলের যোগদান মঞ্চে ছিলেন রাজু সাউ। যিনি নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। চলতি বছরের বিধানসভা নির্বাচনে বারাকপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। রাজু সাউ ছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। তিনিই এবার ছাড়লেন দল।

আরও পড়ুন- উত্তরপ্রদেশের পর এবার দিল্লি, অজানা জ্বরে কাঁপছে রাজধানী

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...