Thursday, March 26, 2026

কোভিড বিধি শিকেয় তুলে জন্মদিনের পার্টিতে হুল্লোড় কৈলাস পুত্র আকাশ বিজয়বর্গীয়র

Date:

Share post:

তাঁর বাবা বিজেপির(BJP) অন্যতম শীর্ষ নেতা। বিধায়ক পুত্র নিজে অবশ্য কম বিতর্কিত নন। তবে বিতর্কে থাকতেই তিনি যেন বেশি ভালোবাসেন। করোনাকালে(covid situation) সমস্ত বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল আড়ম্বরে জন্মদিনের পার্টি করলেন কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya) পুত্র বিধায়ক আকাশ বিজয়বর্গীয়(Akash Vijayvargiya)। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মাস্ক ও ২ গজের দূরত্ব বজায় রাখার জন্য। করোনা ও গণেশ উৎসবের জন্য ইন্দোরে চলছে ১৪৪ ও ১৮৮ ধারা। নিয়ম অনুযায়ী ১০ জনের বেশি একসঙ্গে জমা হওয়াতে নিষেধাজ্ঞা আছে। তবে সেসবকে তোয়াক্কা না করেই হাজার খানেক লোক নিয়ে জন্মদিনের পার্টিতে মাতেন ইন্দোর-৩ এর বিধায়ক আকাশ। যেখানে দূরত্ব বিধিতো দূরের কথা, ন্যূনতম মাস্কটুকুও পরেনি কেউ। তবে বিজেপি শাসিত রাজ্যে এমন গর্হিত অপরাধের পরও মহামারী আইনে কাউকে গ্রেফতার করা হয়নি। পাশাপাশি নিজের এমন কর্মকাণ্ডে বিন্দুমাত্র কুণ্ঠাপ্রকাশ না করেই সংবাদমাধ্যমকে আকাশ জানান, এত মানুষ যে তাঁকে ভালবেসে জড়ো হয়েছেন, পুজো দিচ্ছেন, তাতে তিনি উল্লসিত।

আরও পড়ুন:রাজ্যের নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

উল্লেখ্য, বিতর্কিত আকাশের বেআইনি কর্মকাণ্ড অবশ্য এই প্রথমবার নয়, এর আগে এক পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন আকাশ। গত বছর নভেম্বর মাসে মধ্যপ্রদেশ সরকারকে রীতিমতো হুমকিও দেন কৈলাস পুত্র। তৎকালীন কংগ্রেস সরকারকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘খালি হাতে ঘুরে বেড়াই না আমরা।’ এবার বিতর্কের শিখরে উঠল আকাশের জন্মদিন পালন।

advt 19

 

Related articles

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...