Saturday, April 4, 2026

গাইঘাটায় বিজেপির পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন যুব মোর্চার সভাপতি তৃণমূলে যোগ দিলেন

Date:

Share post:

ফুলশড়া গ্রাম পঞ্চায়েত সদস্যা অনুশ্রী দাস সাহা ও চাঁদপাড়া বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি সহ ৫০০ বিজেপি (Bjp) কর্মী-সমর্থক রবিবার তৃণমূলে (Tmc) যোগ দিলেন। তাদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য গোবিন্দ দাস। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ইলা বাগচী, বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত-সহ দলের নেতা-কর্মীরা।

তৃণমূল যোগদানকারীরা জানিয়েছেন যে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল । এই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে দলে কাজ করা যাচ্ছিল না। তাই তারা সদলবলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।

গোষ্ঠীদ্বন্দ্বের ফলে দলত্যাগ প্রসঙ্গে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, শুধু বনগাঁ কেন সারা রাজ্যেই তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল। ভয়-ভীতি দেখিয়ে আমাদের কর্মকর্তাদের দলে টানছে। তবে যেখানেই যাক না তারা সকলেই মনেপ্রাণে বিজেপি।

 

advt 19

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...