Saturday, April 4, 2026

সতর্ক ভারত: তালিবানকে ভালো করে বুঝতে বিশেষ পাঠ BSF, CRPF-কে

Date:

Share post:

তালিবানের(Taliban) হাতে আফগান সরকার পতন ভারতের জন্য মোটেই সুখকর নয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাতারাতি তাদের কাবুল দখল দেখে রীতিমতো বিস্মিত হয়েছে গোটা বিশ্ব। আফগানিস্তানের(Afghanistan) এই পরিস্থিতি সীমান্ত এলাকায় অশান্তি বয়ে আনতে পারে অনুমান করে যথেষ্ট চিন্তিত ভারত। দেশের মাটিতে জঙ্গি(terrorist) অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘন্টা নিরাপত্তায় থাকা বাহিনী আদৌ কি তালিবানের রণকৌশল সম্পর্কে পরিচিত? তালিবানের সহযোগী জঙ্গি সংগঠন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে না সে কথা কে বলতে পারে? এই অবস্থায় ঝুঁকি না নিয়ে বিএসএফ (BSF), সিআরপিএফ (CRPF) বা এসএসবি (SSB)-র মতো বাহিনীকে বিশেষ ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি সব রাজ্যের পুলিশকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা।

জানা গিয়েছে, তালিবানের মোকাবিলা করতে একেবারে নতুন ধরনের ট্রেনিং মডিউল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। যাতে যে কোন ধরনের সন্ত্রাসের মোকাবিলা করতে প্রস্তুত থাকে ভারতের সেনাবাহিনী। গোয়েন্দাদের তবে দাবি করা হচ্ছে এ তালিবানের হাতে যেভাবে কাবুলের পতন হয়েছে তার প্রভাব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে পড়তে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্ত কৌশল ও প্রস্তুতিতে বদল আনা হয়। চেনা রীতি থেকে বেরিয়ে নতুন কৌশল রপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীকে ইতিমধ্যেই সতর্ক করে জানানো হয়েছে যে পাকিস্তানের দিক থেকে ভারতের পশ্চিম সীমান্ত হয়ে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে।

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: বিজেপি করোনা বিধি ভাঙলেও বাম প্রার্থীর মনোনয়ন ছিল সাদামাটা  

এ প্রসঙ্গে এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সীমান্ত রক্ষায় সব বাহিনী মোতায়েন করা আছে অর্থাত্‍ বিএসএফ, এসএসবি, রাজ্য পুলিশের বিশেষ ইউনিট, সিআরপিএফ কিংবা জম্মু ও কাশ্মীর পুলিশ, তাদের তাদের ট্রেনিং পদ্ধতিতে বদল আনা হচ্ছে। রাজ্য পুলিশকেও এই বিশেষ নির্দেশিকার কথা জানানো হয়েছে। পুলিশের চাকরি পাওয়ার সময় যে ট্রেনিং দেওয়া হয় সেখানেও বদল আনার পরিকল্পনা রয়েছে। আধিকারিকেরা মনে করছেন সীমান্তে যে সব বাহিনী মোতায়েন রয়েছে তাদের তালিবানের ইতিহাস জানা অত্যন্ত জরুরি। জানতে হবে তাদের রণকৌশলও। আর সেই মতই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের নিরাপত্তা বিভাগ।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...