Wednesday, June 24, 2026

১ লক্ষ চটকল শ্রমিকের স্কিল ডেভেলপমেন্টের সূচনা রাজ্য সরকারের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শ্রম দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে আজ, সোমবার থেকে রাজ্যের ৭০টি চটকলে ১ লক্ষ নতুন শ্রমিক প্রশিক্ষণ( স্কিল ডেভেলপমেন্টের ) কাজ শুরু করলো রাজ্য সরকার।

এদিন শক্তিগড় টেক্সটাইল ও ইন্ডাস্ট্রির অন্তর্গত রিষড়ার হেস্টিংস জুট মিলে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন শ্রম কমিশনার জাভেদ আকতার, প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক ডঃ সুদীপ্ত রায়, রিষড়ার পৌর-প্রশাসক বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুরের পৌরপ্রশাসক গৌরমোহন দে, অতিরিক্ত লেবার কমিশনার তীর্থংকর সেনগুপ্ত, শক্তিগড় টেক্সটাইল ও ইন্ডাস্ট্রির সঞ্জয় কাজারিয়া সহ আধিকারিকবৃন্দ।

 

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...