Saturday, April 4, 2026

ভোট-পরবর্তী হিংসা মামলায় সোমবার রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসা(postpoll violation) মামলায় কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) তরফে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আগেই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার(state government)। আগামী সোমবার রাজ্যের দায়ের করা সেই আবেদন শুনবে শীর্ষ আদালতের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। যেখানে রয়েছেন বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এই ৭ দিনের মধ্যে সব পক্ষকে দু পাতার মামলাসংক্রান্ত নোট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় ঘুরে কথা বলেছেন নির্যাতিতদের সঙ্গে। এদিকে সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে রাজ্য সরকারের দায়ের করা পিটিশনে অভিযোগ করা হয়েছে, রাজ্যে পা রেখে সিবিআই কেন্দ্রের পক্ষে কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন মামলায় ফাঁসানো। সরকারের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে সিবিআই। একইসঙ্গে এই মামলায় রাজ্যে যে সিবিআই তদন্ত চলছে তাতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:২০ দিন ধরে প্রধানমন্ত্রীর মেগা জন্মোৎসব পালনের ঘোষণা দিলীপ ঘোষের

উল্লেখ্য গত ১৯ আগস্ট ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে। এর পাশাপাশি অন্যান্য হিংসার তদন্তভার দেওয়া হয় সিটকে। তদন্তভার হাতে নিয়ে ইতিমধ্যেই ভোট-পরবর্তী হিংসা মামলায় ৩০টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...