Monday, April 13, 2026

এবার বেসরকারি সংস্থাকে দিয়েও দমকল দফতরের অডিট, ঘোষণা সুজিত বসুর

Date:

Share post:

এখন থেকে কলকাতা শহরের ছোট আবাসনেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপরেও নজরদারি চালাবে দমকল বিভাগ। সোমবার দমকল দফতরের মির্জা গালিব স্ট্রিটের অফিসে সাংবাদিক বৈঠকে ছোট আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে এমনটাই জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

সুজিত বসুর কথায়, ‘‘দমকল দফতর অডিট শুরু করছে। ছোট আবাসানের ক্ষেত্রেও সেই অডিট হবে। সেই অডিট হলেই সবকিছু জানা যাবে। প্রতিমাসে দফতরের পক্ষ থেকে ২৫০টি অডিট করানো হয়। দফতরের কাজে গতি ও স্বচ্ছতা আনতে আরও বেশি অডিটের প্রয়োজন। এবার থেকে বেসরকারি সংস্থা এই অডিটের কাজ করবে। ফলে কোথায় দমকলের আইন মানা হচ্ছে বা হচ্ছে না, এবং পরিকাঠামোগত ক্ষেত্রে কোথায় কোথায় ফাঁক রয়ে গিয়েছে সহজেই তা জানতে পারবে দফতর।”

আরও পড়ুন-বিজেপির ভয় ভালো লাগছে: পথযাত্রায় বারবার বাধায় তীব্র কটাক্ষ অভিষেকের

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘’নিমতলায় কোনও ফায়ার অ্যারেঞ্জমেন্ট ছিলনা। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডানকুনির অগ্নিকাণ্ডের ঘটনাতেও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। দফতর থেকে বলার পরও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিচ্ছেন না বহু ব্যবসায়ী। তাই ফায়ার অডিট করা হবে।”

কিন্তু কেন এমন অনিয়ম?

দমকল মন্ত্রী সুজিত বসুর কথায়, “কাঠগোলায় দাহ্য পদার্থের ওপর রান্না করা হয়েছে। বহু জায়গায় অসঙ্গতি ধরা হয়েছে। এবার থেকে দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি থাকবে।”

advt 19

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...