Monday, June 22, 2026

West Bengal By-Poll : তিন কেন্দ্রের ভোটে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

Date:

Share post:

৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে ভোট। ভবানীপুরে উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ১৫ কোম্পানির মধ্যে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, এসএসবি-র ২ কোম্পানি এবং সিআইএসএফ ও আইটিবিপি-র ১ কোম্পানি আসছে পশ্চিমবঙ্গে।

তিনটি কেন্দ্রের মধ্যে নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। সেখানে হবে উপ-নির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

আরও পড়ুন-প্রযুক্তি শিক্ষার মধ্যে সংস্কৃতির যোগ, এবার ইঞ্জিনিয়ারিং-এ রামায়ণ, মহাভারত পড়াবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ

ইতিমধ্যে তিন প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর জয়ের মার্জিন ছিল ২৮ হাজার ৭১৯। পরে এই কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন।

২০১৪ সালের অগাস্ট মাসে বিজেপি-তে যোগ দেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ২০১৫-র কলকাতা পুরসভা নির্বাচনে ৪৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হন। যদিও জয়ী হননি তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনে এন্টালি আসনে লড়ে ফের তৃণমূলের কাছে পরাজিত হন তিনি।

advt 19

 

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...