Tuesday, June 9, 2026

সর্বভারতীয় পরীক্ষায় বাজিমাত করলেন ভাইবোন

Date:

Share post:

একই পরীক্ষায় বসেছিলেন ভাই-বোন দু’জন একইসঙ্গে। আর ফলাফল বেরোতেই দু’জনেরই মুখে হাসি। অভাবনীয় কৃতিত্বের স্বাক্ষর রাখলেন দু’জনেই। সর্বভারতীয় পরীক্ষায় একজন টপার আর অন্যজন ১৮স্থানাধিকারী। আনন্দে আত্মহারা পরিবার।

আরও পড়ুন:আগামী সপ্তাহেই কোভ্যাকসিনকে স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সিএ পরীক্ষায় বসেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা বছর উনিশের নন্দিনী আগরওয়াল ও সচিন আগরওয়াল। মোরেনা জেলায় বসেছিলেন দু’জনই। সোমবারই পরীক্ষার ফল বেরোতেই পরীক্ষার ফলাফল জেনে আনন্দিত দুজনের পরিবারের সকলেই। নন্দিনী অল ইন্ডিয়া টপার, তাঁর প্রাপ্ত নম্বর ৮০০-এর মধ্যে ৬১৪ এবং তাঁর দাদা পরীক্ষায় ১৮তম স্থানে রয়েছেন। ভাইবোনের অভাবনীয় কৃতিত্বে স্বভাবতই খুশি তাঁরা দুজনেই।

বিরল সাফল্য প্রসঙ্গে নন্দিনি জানালেন, ‘সেই স্কুল লেভেল থেকেই আমি আর দাদা একসঙ্গে পড়াশোনা করে এসেছি। আমরা IPCC এবং CA ফাইনালের জন্যও একত্রে প্রস্তুতি নিয়েছিলাম।’ সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরে খুশি সচিনও।

advt 19

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...