Tuesday, June 9, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রকাশিত হল আইএসএলের সূচি। আগামী ১৯ নভেম্বর ফতোরদায় হবে উদ্বোধনী ম্যাচ। প্রথম ম‍্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স।

২) প্রকাশিত হল মরশুমের প্রথম ডার্বির দিনক্ষন। আগামী ২৭ নভেম্বর, সন্ধ্যে সাড়ে সাতটায়, তিলক ময়দান স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি এটিকে মোহনবাগান।

৩) প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার ভবানী রায়। সোমবার শেষ নিঃশ্বাস ত‍‍্যাগ করেন তিনি। ভবানী রায় এমন একজন ফুটবলার, যিনি ভারতীয় ফুটবলে এক বিশেষ শিল্পকর্ম তৈরির অঙ্গ ছিলেন।

৪)  সোমবার কংগ্রেসে যোগ দেন আলভিটো ডি কুনহা। আলভির হাতে কংগ্রেস নেতা এলভিস গোমস পতাকা তুলে বলেন, “আমরা ফুটবলে উন্নয়ন করব আলভিটো ডি কুনহার হাত ধরে।

৫) কলকাতা লিগে দুরন্ত জয় পিয়ারলেসের। সোমবার তারা ৬-২ গোলে হারাল টালিগঞ্জ অগ্রগামীকে। হ‍্যাটট্রিক ক্রোমার।

৬) বাবা প্রয়াত হয়েছেন রাতে। আর প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে পরের দিনই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম‍্যাচে নেমে পড়লেন  পিয়ারলেসের আকাশ মুখোপাধ্যায়। যা আকাশকে কুর্ণিশ কলকাতা ময়দানের।

৭) আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের কোচ হতে চলেছেন কিংবদন্তি অজি ওপেনার ম্যাথু হেডেন এবং প্রাক্তন প্রোটিয়া পেসার ভার্নন ফিল্যান্ডার। তবে ঠিক কী দায়িত্ব পালন করবেন তারা সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...