Saturday, April 4, 2026

কুলিক পক্ষীনিবাসে শুরু পাখি গণনা

Date:

Share post:

এশিয়ার বৃহত্তম রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে শুরু হয়েছে পরিযায়ী পাখি গণনার কাজ। আগামী বুধবার পর্যন্ত এই গণনার কাজ চলবে। রায়গঞ্জ বন দফতরের উদ্যোগে পাখি গণনায় পিপল ফর এনিম্যালস, রায়গঞ্জ পিপল ফর এনিম্যালস, ফোটোগ্রাফি ক্লাব, এইচএমটিএ, হেমতাবাদ জনকল্যাণ সমিতি-সহ বিভিন্ন সংস্থার সদস্যরা এই কাজ করছেন। প্রথম দিনের পাখি গণনায় উপস্থিত ছিলেন কুলিক পক্ষীনিবাসের রেঞ্জার প্রমিতা লামা, বিট অফিসার বরুণ সাহা-সহ আধিকারিকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে পাখির সংখ্যা (৯৯,৬৩১) ছাপিয়ে যায় বিগত সমস্ত বছরের পাখির সংখ্যাকে। গণনাকর্মীরা জানিয়েছেন, প্রথমে প্রতিটা গাছে তাঁরা নম্বর দেবেন। দ্বিতীয় ধাপে প্রতিটি গাছে ক’টা করে পাখির বাসা আছে সেটা গুনবেন। গণনাকর্মীদের আশা, এবার কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে। রেঞ্জার প্রমিতা লামা বলেন, সরকারি নির্দেশ মেনেই এই গণনা।

আরও পড়ুন- আইপিএলে দুই নতুন দলের বিক্রির নিলাম হতে পারে অক্টোবরে : সূত্র

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...