Monday, April 6, 2026

ভবানীপুরে জমজমাট প্রচারে ফিরহাদ, বৃষ্টি মাথায় যোগ বাসিন্দাদেরও

Date:

Share post:

উপনির্বাচন হলেও বিধানসভা নির্বাচনের থেকে উত্তাপ এতটুকু কম নয় ভবানীপুরে (Bhawanipur)। সেখানে তৃণমূল (Tmc) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতাজুড়ে। বৃষ্টি মাথায় নিয়েই মঙ্গলবার সকাল থেকেই চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কমিশনের নির্দেশ মেনে বড় মিছিল নয়, পাড়ায় পাড়ায় ছোট ছোট জনসংযোগ করেন তিনি। ফিরহাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নন্দীগ্রামে যে অত্যাচার হয়েছে, ৩০ সেপ্টেম্বর তার উত্তর দেওয়ার দিন”। বৃষ্টি উপেক্ষা করেই স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারে যোগ দেন।

ভবানীপুর কেন্দ্রে বিজেপি (Bjp) প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে (Priyanka Tibrewal) ময়দানে নামিয়েছে। আর সিপিআইএমের (Cpim) ভরসা তরুণ মুখ প্রাক্তন এসএফআই (Sfi) নেতা আইনজীবী শ্রীজীব বিশ্বাস (Shreejib Biswas)। সোমবার, একটি কর্মসূচি থেকে ফেরার পথে ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নেমে জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী। ভবানীপুরে তাঁর জয়ের বিষয়ে একশোভাগ আত্মবিশ্বাসী তৃণমূল। তবে, নেত্রীর নির্দেশ মতো প্রচার চলছে পুরোদমে।

এদিন, চেতলায় ফিরহাদ হাকিমের প্রচারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা বাইরে কথা বলেন। মহিলারা জানান, “মা-বোনেরা দিদির পাশে আছেন”।

আরও পড়ুন:তুমুল বৃষ্টি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে,নাজেহাল বঙ্গবাসী

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...