Sunday, June 28, 2026

‘কোয়াড’ বৈঠকে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

‘কোয়াড’ (Quad Summit) বৈঠকে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi) । চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত চারটি দেশ বৈঠকে বসতে চলেছে আগামী ২৪ সেপ্টেম্বর । এই বৈঠকের মূল উদ্যোক্তা ও আহবায়ক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (American President Joe Biden) । ‘কোয়াড ‘ গোষ্ঠীভুক্ত চারটি দেশ হলো ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা (India, Japan, Australia, America) । ‘ কোয়াড ‘ গঠন হওয়ার পর থেকেই সদস্য দেশগুলির মধ্যে

ভার্চুয়াল বৈঠক (Virtual Meet) হচ্ছিল। বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে বহুবার ৪ রাষ্ট্রপ্রধান মতবিনিময় করেছেন কিন্তু সরাসরি সাক্ষাৎ এই প্রথম।  সেই বৈঠকেই এ বার সশরীরে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও এই বৈঠকে হাজির থাকবেন অস্ট্রেলয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধনমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে,, “এই বৈঠকের মূল উদ্দেশ্য হল ভার্চুয়াল বৈঠকে যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা এবং পরবর্তী লক্ষ্য স্থির করা।” ২৪ সেপ্টেম্বর কোয়াড শীর্ষ বৈঠকের পরের দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখবেন মোদি। সেখানে আফাগনিস্তান এবং তালিবান নিয়ে বিশেষ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...