Friday, April 3, 2026

আজও নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

সকাল থেকেই ঘন কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ। সোমবারেই বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।দক্ষিণবঙ্গের  তিন জেলায় আজও কমলা সতর্কতা জারি রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভারী থেকে অতিমারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এছাড়াও রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।
সোমবার  উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করে ওড়িশার দিকে ধাবিত হচ্ছে।ফলে ঘণ্টায় ৫ কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর-পূর্ব উপকূলের দিকে তা এগিয়ে এসেছে অনেকটাই।যার জেরে গতকালের মতো আজও দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে আজও উত্তাল থাকবে সমুদ্র তাই পর্যটকদের সমুদ্রে নামতে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সতর্কতা জারি রাখতে জায়গায় জায়গায় চলছে মাইকিং।
 টানা বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে  ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...