Friday, April 3, 2026

হিন্দি দিবসে স্যোশাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা মমতা-অভিষেকের

Date:

Share post:

১৪ সেপ্টেম্বর দেশজুড়ে হিন্দি দিবস পালিত হয়। প্রতিবছরের মতো এবছরেও হিন্দি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ বছর হিন্দি ভাষায় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। অপরদিকে হিন্দি দিবসের শুভেচ্ছাবার্তা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:তালিবানকে ৬৪ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা আমেরিকার

মঙ্গলবার হিন্দি দিবসের শুভেচ্ছাবার্তায় মমতা লেখেন , ‘হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসী এবং হিন্দিভাষার উন্নতিসাধনে যে সমস্ত ভাষাবিদ নিরন্তর কাজ করে চলেছেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’প্রসঙ্গত সামনেই ভবানীপুর উপনির্বাচন। তাই বাংলার মুখ্যমন্ত্রীর হিন্দি টুইট যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এর আগে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও মমতা জানিয়েছিলেন হিন্দি হরফে।যদিও  শুধু হিন্দি নয়, মমতার নেতৃত্বাধীন সরকার উর্দু, গুরুমুখি, অলচিকি, রাজবংশী ভাষার উন্নতিতেও সমান গুরুত্ব দিয়েছে। বক্তৃতার মঞ্চেও বহুবার হিন্দিতে কথা বলেন মমতা।

advt 19

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...