Saturday, April 4, 2026

জমা জলে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে আটকে গেলেন মহিলা, দমকলের চেষ্টায় উদ্ধার

Date:

Share post:

  1. দিনভর নাগারে বৃষ্টি (rainy season ) হয়ে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ (kolkata & south bengal) জুড়ে। বহু জায়গায় জল জমে গিয়েছে। এরইমধ্যে নিউটাউনের (newtown sapoorji) সাপুরজিতে জমা জলে ম্যানহোলে (Manhole) আটকে গেলেন এক মহিলা। আড়াই ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করলে দমকল কর্মীরা।

জানা গেছে, সাপুরজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। তখন রাস্তা জলমগ্ন ছিল। আচমকাই বুঝতে না পেরে ম্যানহোলে পড়ে যান তিনি। সেখানে তাঁর পা আটকে যায়। ম্যানহোল খোলা ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জল জমে থাকায় খোলা ম্যানহোল তিনি দেখতে পাননি। এ কারণেই এই বিপত্তি ঘটে। মহিলার ম্যানহোলে আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন। দমকলের আড়াই ঘণ্টার চেষ্টায় মহিলাকে উদ্ধার করা হয়। এখন তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...