Saturday, March 14, 2026

ত্রিপুরায় লাগাতার হামলা বিজেপির : ক্ষুব্ধ মানিক সরকার বললেন, ‘দেশের কোনও আইনই এখানে চলে না’

Date:

Share post:

ত্রিপুরায় বাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। আজ, মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বামনেতা সীতারাম ইয়েচুরি এবং মানিক সরকার। সেখানে মানিক সরকারের অভিযোগ, ত্রিপুরায় বিরোধীদের মুখ বন্ধ করার জন্য লাগাতার হামলা করছে ভারতীয় জনতা পার্টি।

এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, দেশের সংবিধান ত্রিপুরায় কাজ করে না। এলাকার নির্বাচনে বিরোধী দলগুলিকে মনোনয়ন দাখিল করতে দেওয়া হচ্ছে না। ভোটে রিগিং হচ্ছে। বামেদের ওপরে আক্রমণ দিয়ে শুরু করেছিল বিজেপি। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা।

আরও পড়ুন-ভয় পেয়েই বাধা বিজেপির, ২২ তারিখ মহামিছিল হবেই: তৃণমূল নেতৃত্ব

কেন বিজেপি এভাবে বিরোধীদের ওপর হামলা চালাচ্ছে?

মানিক সরকারের কথায়,”কয়েক বছর ধরে বিজেপির পারফর্মেন্স শূন্য। ভোটের সময়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই করতে পারেনি। বেকার, চাকরিজীবী, গ্রামগঞ্জের সাধারণ মানুষকে ঠকিয়েছে বিজেপি। বিজেপি চাইছে ত্রিপুরায় একটাই দল থাকবে। ত্রিপুরাকে একদলীয় রাজনীতির একটা ল্যাবেরাটরি হিসেবে তৈরি করতে চাইছে বিজেপি। এতে ওরা যদি সফল হয়ে যায় তাহলে দেশের অন্যান্য রাজ্যেও তা করবে।” ক্ষুব্ধ মানিক সরকার আরও বলেন, “দেশের অন্যান্য রাজ্যেরও উচিত এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।”

রাজ্যের বিধায়কদের পাশপাশি সাংবাদিকদের ওপরেও হামলা করছে বিজেপি। অভিযোগ মানিক সরকারের। তাঁর কথায়, “৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ১৬ জন বাম বিধায়ক রয়েছেন। বেশিরভাগ বিধায়কই তাদের নির্বাচনী কেন্দ্রে যেতে পারছেন না। আমি নিজে টানা ১৫ বার চেষ্টা করেও সেখানে যেতে পারিনি।” মানিক সরকারের আরও অভিযোগ, বাদল সরকার সহ রাজ্যের ৩ বাম বিধায়কের উপরে হামলা করেছে বিজেপি। বাম নেতার আরও অভিযোগ, গত দেড় বছরে ৩৫ জন সাংবাদিকের ওপরে হামলা করেছে বিজেপি। আগরতলায় ৪ মিডিয়া হাউসের ওপরে হামলা হয়েছে। তিনি বলেন, এসব দেখে মনে হবে দেশের বাইরে ত্রিপুরা। দেশের কোনও আইনই এখানে চলে না।

advt 19

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...