Tuesday, June 23, 2026

এক সিভিক ভলান্টিয়ারের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Date:

Share post:

এক সিভিক ভলান্টিয়ারের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহ জেলার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের কাঠাল বনা গ্রামে। আক্রান্ত ওই সিভিক ভলেন্টিয়ার নাম বিফল চৌধুরী। কী কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। রাতে আক্রান্ত ওই সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসরা জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজে। অবস্থার অবনতি হলে পরে পাঠানো হয় কলকাতায়। সোমবার রাতেই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।

,এদিন মালদহ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। একজন সিভিক ভলেন্টিয়ারের গোপন অঙ্গে আঘাত করা হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। পুরো ঘটনা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রবল উত্তেজনা এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে মোথাবাড়ির কাঠাল বনা গ্রামে। কারও সঙ্গে যে এমন ঘটনা ঘটতে পারে, তা কল্পনার বাইরে। সবার প্রশ্ন, কী এমন হতে পারে যে তাঁর সঙ্গে এমন করতে হল?

পুলিশের তদন্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হবে। তাঁদের কাছ থেকে ঘটনার কথা বোঝার চেষ্টা করা হবে। সে সময় আর কে ঘটনাস্থলে ছিলেন, তা দেখার চেষ্টা করছে পুলিশ।

advt 19

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...