Tuesday, June 23, 2026

তালিবান জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে পাকিস্তান, দাবি মার্কিন বিদেশমন্ত্রীর

Date:

Share post:

তালিবান (Taliban terrorist)  জঙ্গিদের আশ্রয় দিয়েছে পাকিস্তান(Pakistan) । শুধু তালিবানদেরই নয়, হাক্কানি নেটওয়ার্কের (Haqqani network terrorist) জঙ্গিদেরকেও আশ্রয় দিয়েছে ইসলামাবাদ (islamabad) । শুধু আশ্রয় দেওয়াই নয় মারাত্মকভাবে প্রশ্রয়ও দিয়েছে দুই জঙ্গিগোষ্ঠীকে। পাকিস্তানের বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগের আঙুল তুলল আমেরিকা(America) । আমেরিকার বিদেশমন্ত্রী (External affairs Minister of America) অ্যান্টনি ব্লিনকেন বলেছেন , পাকিস্তান তালিবানদের নিজেদের স্বার্থে সাংঘাতিক প্রশ্রয় দিয়েছে । মার্কিন বিদেশ মন্ত্রী আরো বলেন, পাকিস্তানের (Pakistan) এমন কিছু উদ্দেশ্য রয়েছে, যা আমেরিকার নীতির পরিপন্থী, তাই পাকিস্তানের

প্রতিটি পদক্ষেপের দিকে আমেরিকা কড়া নজর রাখছে।মার্কিন বিদেশমন্ত্রী কাবুল দখল করার পর প্রথমবার মার্কিন কংগ্রেসের সামনে বক্তব্য দিতে গিয়ে এই অভিযোগ তুলে ধরেন তিনি।

তিনি বললেন দিনের পর দিন তালিবানকে পাকিস্তান সমর্থন করেএসেছে। তাঁর দাবি, আফগানিস্তানে ভারতের ভূমিকা কোনোদিনই ভালো চোখে দেখেনি পাকিস্তান। তাই তারা নানা ধরনের ক্ষতিকর কার্যকলাপ চালিয়ে গিয়েছে। শুধু ব্লিনকেনই নয়, আমেরিকার সাংসদ বিল কিটিং এই পরিপ্রেক্ষিতে মনে করিয়ে দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কথা। আদরাফ ঘানি দেশ ছাড়া হওয়ার পর ইমরান বলেছিলেন, ‘দাসত্বের শৃ্ঙ্খল-মুক্ত হল আফগানিস্তান।’ এ ছাড়া আফগানিস্তানের প্রাক্তন উপ রাষ্ট্রপতি আমরুল্লাহ সম্প্রতি দাবি করেছেন, তালিবান চলছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইএর নির্দেশে।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...