Tuesday, June 9, 2026

ডাক্তারি পড়ার জন্য বসতে নাও হতে পারে নিট পরীক্ষায়, বিল পাশ তামিলনাড়ুর

Date:

Share post:

ডাক্তারি পড়ার জন্য আর নিট পরীক্ষায় বসতে হবে না। দ্বাদশের ফাইনালে পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই মেডিক্যালে ভর্তি হতে পারবেন তামিলনাড়ুর পড়ুয়ারা। সোমবার এই মর্মেই একটি বিল পাশ করিয়েছে দক্ষিণের এই রাজ্যটি। এমনকি মেডিক্যালে ভর্তির জন্য এই সর্বভারতীয় পরীক্ষা থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তামিলনাড়ু।

আরও পড়ুন:সর্বভারতীয় পরীক্ষায় বাজিমাত করলেন ভাইবোন

নতুন এই বিলটির নাম  ‘তামিলনাড়ু অ্যাডমিশন টু মেডিক্যাল ডিগ্রি কলেজ বিল’। দেশে চিকিৎসায় ভর্তির একমাত্র পরীক্ষা নিট-এর মাধ্যমে যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মান নির্ণয় না করা হয়, তা নিশ্চিত করাই বিলটির লক্ষ্য।তবে চিকিৎসায় ভর্তি নিয়ে কেন্দ্রের যে নীতি, তা এই বিল তার সম্পূর্ণ বিরোধী। কংগ্রেস ছাড়া প্রধান বিরোধী এআইএডিএমকে ও পিএমকে বিলকে সমর্থন দিয়েছে।তবে এই বিলের বিরোধিতা দেখিয়েছে বিজেপি। বিল পাশ হলেও তা আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের আইনকে চ্যালেঞ্জ করেছে এই বিল। ফলে রাষ্ট্রপতি সম্মতি দিলেই এই বিধি বলবৎ হবে।

নিটের প্রভাব খতিয়ে দেখার জন্য গত ৫ জুন অবসরপ্রাপ্ত বিচারপতি একে রঞ্জনের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নিট বাতিলের সুপারিশ করে ওই কমিটি। সম্প্রতি তামিলনাড়ু প্রশাসন ওই কমিটির রিপোর্ট সামনে এনে জানিয়েছে, নিট পক্ষপাতদুষ্ট। সমাজের উচ্চশ্রেণিতে থাকা পড়ুয়ারাই এই পরীক্ষায় বেশি গুরুত্ব পান। একই সঙ্গে নিম্নবিত্তদের ডাক্তারি পড়ার স্বপ্ন চুরমার করে দেয় এই পরীক্ষা। মেধার থেকে পড়ুয়ার পরিবারের সামাজিক অবস্থানই গুরুত্ব পায় নিট-এ। এরকমই কমিটির বেশ কিছু পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিট পরীক্ষা রাজ্যে বাতিল করার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু।

advt 19

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...