Thursday, April 2, 2026

শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করতে উদ্যোগী হাসিনা সরকার

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা অপরিহার্য বলে মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানের ক্ষেত্রে যখন বিশ্ব এগিয়ে যায়, আমরা কোনোমতেই পিছিয়ে থাকতে পারি না। আমরা এ পর্যন্ত যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। যেসব এলাকায় স্কুল ছিল না, সেখানে স্কুল তৈরি করে দিচ্ছি। আমাদের নদী-নালা, খাল-বিলের দেশ, সেজন্য ছোট ছোট শিশুদের যোগাযোগ বা যাতায়াতের ব্যবস্থাটা বিবেচনা করেই কিন্তু আমরা বিভিন্ন এলাকায় স্কুল তৈরি করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালার ভিত্তিতে আমরা করব, কিন্তু সব সময় সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাক্রম হতে হবে শিক্ষার্থীবান্ধব। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান এবং পড়ালেখায় আকৃষ্ট করে তুলতে খেলাধুলার প্রতি উৎসাহিত করার তাগিদ দেন তিনি।

 

advt 19

 

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...