Friday, June 26, 2026

অসম্মানজনক: ষাঁড়-গরুর সঙ্গে এক বন্ধনীতে মহিলাদের রাখলেন আদিত্যনাথ! নিন্দা সব মহলে

Date:

Share post:

শুধু বিতর্কিত নয়, নারীদের প্রতি অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার, লখনউয়ে এক কর্মিসভায় তিনি বলেন, তাঁর ক্ষমতায় আসার আগে নিরাপদ ছিল না উত্তরপ্রদেশ। যে কোনও সময় রাস্তা থেকে ষাঁড়, মোষ বা মহিলাদের তুলে নিয়ে যাওয়া হত। এখন এসব নেই। এখন সকলেই নিরাপদে আছেন। ষাঁড়-গরুর সঙ্গে এক বন্ধনীতে মহিলাদের রেখে তুমুল সমালোচনার মুখে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা।

 

যোগী বলেন, ‘‘আগে আমাদের মেয়ে, বোনেরা রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করতেন। একটি গরুর গাড়িও রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারত না। এখন পরিস্থিতি পাল্টেছে। এখন কি কেউ ষাঁড়, মোষ বা মহিলাদের জোর করে তুলে নিতে যেতে পারে? পরিস্থিতি পাল্টায়নি?”

 

এই মন্তব্যের পর এই সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “এই মন্তব্য খুবই লজ্জাজনক। যোগী আদিত্যনাথের মতো বিজেপি নেতাদের ভাবনাচিন্তা এতো নিম্নরুচির যে কোনও প্রতিক্রিয়া দিতে ইচ্ছা হয় না। মা-বোনদের সঙ্গে গরু, ষাঁড়ের তুলনা! বাংলার মানুষ এদের খুব ভাল ভাবে চিনেছে। আগামী দিনে উত্তর প্রদেশ, ত্রিপুরার মানুষও চিনবে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এর প্রতিফলন ঘটবেই।”

advt 19

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...