Saturday, April 4, 2026

চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম ম‍্যাচেই বায়ার্নে কাছে হার বার্সেলোনার

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ( uefa champions league)প্রথম ম‍্যাচেই হার বার্সেলোনার( Barcelona)। মঙ্গলবার রাতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের (bayern munich) কাছে ০-৩ গোলে হারল তারা। প্রথম ম‍্যাচ থেকেই লিওনেল মেসির অভাব হারে হারে টের পেল বার্সা।

ম‍্যাচে এদিন দুই ডাচ স্ট্রাইকারকে সামনে রেখে খেলতে নেমেছিল বার্সা। কিন্তু মেমফিস দেপাই বা লুক ডি হংয়ের পক্ষে জার্মান রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। পাল্টা আক্রমণ চালায় টমাস মুলাররা। যার ফলে ম‍্যাচে ৩৪ মিনিটে গোল পেয়ে যায় বায়ার্ন। টমাস মুলারের শট এরিক গার্সিয়ার গায়ে লেগে ঢুকে যায়। ম‍্যাচের ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি পায় বায়ার্ন। বায়ার্নের হয়ে দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। ম‍্যাচের ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং তৃতীয় গোলটি করেন লেওয়ানডস্কি।

এদিকে অন্য ম্যাচে জয় পেয়েছে চেলসি। লুকাকুর গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়ে দেয় গত বারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...