Friday, June 26, 2026

বিজেপি প্রার্থীকে দেখে “জয় বাংলা” স্লোগান তৃণমূলের”! ববি বললেন গণতান্ত্রিক অধিকার

Date:

Share post:

জয় নিশ্চিত। তবে ষড়যন্ত্রের জবাব দিতে ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রেকর্ড মার্জিন জেতাতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। নিয়ম করে তাই আজও এলাকায় প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) আজ, বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে চেতলায় (Chetla) নিজের এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে প্রচার সারেন ফিরহাদ হাকিম। পরমহংসদেব রোড থেকে পিতাম্বর ঘটক লেন পর্যন্ত প্রচার করেন তিনি। প্রচারের ফাঁকে তিনি বলেন, ”আমরা মানুষের দরজায় যাব। মানুষ ভোট দেবে। কুত্‍সা বাংলার মানুষ পছন্দ করেন না। আমার বিরুদ্ধেও কুত্‍সা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়েছেন। ৩০ সেপ্টেম্বর ফের ভবানীপুরের মানুষ জবাব দেবেন। রেকর্ড মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে নামেন সুব্রত মুখোপাধ্যায়ও (Subrata Mukherjee)। নিজের ওয়ার্ডে প্রচার করেন রতন মালাকার।

 

এদিকে, বুধবার সকালে বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) প্রচার করতে নামলে তাঁকে ঘিরে “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তাঁকে দেখেই “জয় বাংলা” ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লেগান দিতে থাকেন তৃণমূলের স্থানীয় সমর্থকরা।

 

বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের এমন স্লোগান কেন? উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ”স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন, কার নামে স্লোগান দেবেন, সেটা তাঁরাই ঠিক করবেন।”

advt 19

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...