Monday, April 6, 2026

ফের করোনা সংক্রমণ বাড়ছে, লকডাউনের পথে চিন

Date:

Share post:

ফের করোনা সংক্রমণে চিন। এবার সাড়ে চার মিলিয়ন জনবসতিপূর্ণ একটি শহর সিয়ামেনে লকডাউন জারি করল শি জিনপিংয়ের প্রশাসন। জানা গিয়েছে, চিনের দক্ষিণে ফুজিয়ানের শহর সিয়ামেনে ১২ জনেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আরও একবার দেশে ডেল্টার থাবা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এই সংক্রমণ রুখতেই সংশ্লিষ্ট শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

এদিকে ফুজিয়ানের সিয়ামেন শহরের সমস্ত বাসিন্দাদের বাড়ি থেকে বার হতে নিষেধ করা হয়েছে। সংশ্লিষ্ট শহরে বার, জিম, সিনেমা, লাইব্রেরিও বন্ধ। প্রসঙ্গত, এখনও পর্যন্ত দ্বিতীয় ঢেউয়ে ফুজিয়ান প্রদেশে ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে সিয়ামেনের সমস্থ কিন্ডারগার্ডেন, প্রাইমারি, মিডিল স্কুল বন্ধ থাকবে। শুধুমাত্র অনলাইনেই ক্লাস করতে পারবে পড়ুয়ারা। অন্যান্য প্রদেশের সঙ্গে এই শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই করোনা সংক্রমণ না ছড়ায় সেজন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
চিনের শহর পুতিয়ানের করোনা পরিস্থিতি অত্যন্ত গম্ভীর এবং জটিল। এই শহরে অফলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শহরের জনসংখ্যা ৩.২ মিলিয়ন। ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ফুজিয়ানে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে পুতিয়ানের বান্দিরা ৩৫ জন।

 

advt 19

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...