Thursday, June 25, 2026

জাভেদ আখতারের মানহানি মামলায় ফের আদালতে গরহাজির কঙ্গনা রানাওয়াত

Date:

Share post:

আবারও আদালতে হাজিরা এডালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বিশিষ্ট গীতিকার ও কবি জাভেদ আখতার (Javed Akhtar) কঙ্গনা রানাওয়াতের নামে মানহানির মামলা দায়ের করেছেন । কিন্তু আদালতে বারবার হাজিরার নির্দেশ পাওয়া সত্ত্বেও তা এড়িয়ে যাচ্ছেন কঙ্গনা । ফলে কঙ্গনার নামে আদালত অবমাননা করার অভিযোগ উঠেছে । গতকাল, মঙ্গলবারও এই মামলার শুনানিতে আদালতে হাজির হননি কঙ্গনা। এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। সেদিনও যদি কঙ্গনা আদালতে হাজির না হন তাহলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এমনটাই জানিয়েছেন জাভেদ আখতারের আইনজীবী । সম্প্রতি আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোর্টে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার। সেই মামলা খারিজ করার দাবিতে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। কিন্তু কঙ্গনার আবেদন খারিজ হয়ে যায়। মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতার দুপক্ষেরই। আদালতের নির্দেশ অনুযায়ী স্ত্রী শাবানা আজমির সঙ্গে সকালবেলায় কোর্টে হাজির হন জাভেদ আখতার। কিন্তু এদিন আদালতের আদেশ থাকা সত্ত্বেও হাজির হননি কঙ্গনা। কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, তার নতুন ছবি ‘থালাইভি’ প্রচারের কাজে অত্যন্ত ব্যস্ত। তাছাড়া সর্দি জ্বরে আক্রান্ত তিনি। করোনা ভাইরাসের কিছু লক্ষণও রয়েছে তাঁর । সেই কারণেই মঙ্গলবার আদালতে উপস্থিত থাকতে পারেননি তিনি।

advt 19

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...