Saturday, April 4, 2026

হিংসায় উত্তাল ত্রিপুরা, অভিযোগ জানাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েও সময় পেলেন না মানিক

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, বিজেপির দলদাসে পরিণত হয়েছে সেখানকার পুলিশ(police)। লাগাতার রাজনৈতিক হিংসার জেরে সম্প্রতি বিজেপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার(Manik Sarkar)। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় দিলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির(president) সঙ্গে সাক্ষাতের জন্য কোনরকম সময় দেওয়া হয়নি বলে এদিন অভিযোগ করে বাম নেতৃত্ব।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সীতারাম ইয়েচুরি বলেন, মঙ্গল বা বুধবারের মধ্যে যে কোনও এক দিন দেখা করার জন্য সময় চাওয়া হয়েছিল। সেই মতো মানিক আগরতলা থেকে দিল্লিও এসেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে কোনও সময় দেওয়া হয়নি। গত তিনদিন ধরে আমাদের আর্জি রাষ্ট্রপতি ভবনে পড়ে রয়েছে। অথচ সময় মেলেনি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে না পেরে বুধবার ত্রিপুরাতে ফিরে আসার কথা মানিক সরকারের। তার আগেই এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মানিক সরকার বলেন, “ত্রিপুরার মাটিতে বিরোধীদের ওপর যে ধরনের হামলা চালানো হচ্ছে তা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া সম্ভব নয়। ত্রিপুরায় সংবিধান কাজ করছে না। বিরোধী দলের বিধায়কদের নিজের বিধানসভা কেন্দ্রেই যেতে দেওয়া হচ্ছে না। আমাকে ১৫ বারের বেশি বাধা দেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি আরো বলেন, “ত্রিপুরাতে তৃণমূলের ওপর যে ধরনের হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছি আমরা। এটা কখনোই ত্রিপুরার সংস্কৃতি নয়।”

আরও পড়ুন:“মানুষ ক্ষমা করবে না”, বিপ্লব সরকারের বিরুদ্ধে ফের ঝাঁঝালো আক্রমণ সুদীপ রায় বর্মনের

উল্লেখ্য, বামেদের পার্টি অফিসে হামলা চালানোর পাশাপাশি বিরোধী দলের ওপর একের পর এক হামলার জেরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। যদিও, সেই চিঠির জবাব তো দূরের কথা, প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁর চিঠির প্রাপ্তি স্বীকারই করা হয়নি বলে ইয়েচুরির অভিযোগ। এরপরই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে পদক্ষেপ নেয় বাম নেতৃত্ব। যদিও সাক্ষাতের সময় দেওয়া হল না তাদের।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...