Saturday, April 4, 2026

ওয়েইসি বিজেপির ‘চাচাজান’, কটাক্ষ রাকেশ টিকায়েতের

Date:

Share post:

এবার AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) তীব্র আক্রমণ করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait )। ওয়েইসিকে বিজেপির ‘চাচাজান’ বলে তীব্র কটাক্ষ করলেন টিকায়েত। তাঁর মতে বিজেপি আর ওয়েইসি আসলে একটাই টিম।

কেন্দ্রের আনা কৃষি আইনের বিরোধীতা করে আন্দোলনের পথে নেমেছেন। যাদের নেতৃত্বে রয়েছেন এই রাকেশ টিকায়েত। তাদের বিক্ষোভ এখন উত্তরপ্রদেশে চলছে। আর কয়েক মাস পরে ওই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন ওয়েইসি। সেই লক্ষ্যে উত্তরপ্রদেশে গিয়ে একাধিক জনসভা করেছেন আসাদউদ্দিন। এবার সেই ওয়েইসিকে কটাক্ষ করে টিকায়েতের বক্তব্য, “বিজেপির ‘চাচাজান’ ওয়াইসি উত্তরপ্রদেশে পা রেখেছে। বিজেপি (BJP) এবং ওয়েইসি একই দল হিসাবে কাজ করছে। তিনি বিভিন্ন সময়ে বিজেপিকে আক্রমণ করে নানাবিধ কটুক্তি করেছেন। কিন্তু কখনই তাঁর নামে কোনও মামলা দায়ের করা হয়নি। ও কৃষকদের শেষ করে দেবে। ওঁদের ছক সমঝে চলতে হবে কৃষকদের।”

আরও পড়ুন- স্পিকার সম্মেলনে রাজ্যপালের বিরুদ্ধে তোপ বিমানের, পাল্টা দিল রাজভবনও

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...