Wednesday, June 24, 2026

স্পিকার সম্মেলনে রাজ্যপালের বিরুদ্ধে তোপ বিমানের, পাল্টা দিল রাজভবনও

Date:

Share post:

এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-রাজ্যপাল জগদীপ ধনকড় তরজা। স্পিকারকে অন্ধকারে রেখে বহু কাজ করা হচ্ছে। ফলে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এমনই অভিযোগ তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সর্বভারতীয় স্পিকার সম্মেলনে রাজ্যপাল এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তেমনই পাল্টা পত্রাঘাত করে সেই আক্রমণের জবাব দিলেন রাজ্যপাল। রাজভবনের সঙ্গে বিধানসভার সংঘাত পুরোনো ঘটনা। বুধবার বিধানসভা থেকে হাতে তিন পাতার অভিযোগপত্র নিয়ে ১২ মিনিট বক্তৃতা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

স্পিকারের অভিযোগ, ‘‘অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কেউ কেউ বিধানসভার একাধিক ইস্যুতে রাজ্যপালের কাছে অভিযোগ করছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। বিধানসভাকে নির্দেশ দিচ্ছেন তিনি।’’

আরও পড়ুন: লক্ষ্য অক্সিজেনের ঘাটতি মেটানো, নদিয়ায় অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন মহুয়া মৈত্রর

এদিন বিধানসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই ও ইডি-র পদক্ষেপ প্রসঙ্গেও স্পিকারদের সম্মেলনে সরব হন বিমান। তার কথায়, ‘‘আমায় না জানিয়ে বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি লোকসভার কোনও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে স্পিকারের অনুমতি নিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটছে। স্পিকারের অনুমতি নেওয়া হচ্ছে না।’’

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যপাল। ধনকড়ের অভিযোগ, পশ্চিমবঙ্গের দায়িত্বে আসার পর বিধানসভার স্পিকারের তরফে তাঁর সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। বিধানসভায় দু’বার যে তাঁর বক্তৃতা ‘ব্ল্যাকআউট’ করা হয়েছিল, তার কথাও চিঠিতে রয়েছে। বিধানসভা পরিদর্শনে গেলে কোনও সরকারি আধিকারিক রাজ্যপালকে স্বাগত জানাননি, সঙ্গে বেশিরভাগ দফতরই বন্ধ করে দেওয়া হয়েছিল। এই চিঠিতে এমনটাই উল্লেখ রয়েছে।

advt 19

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...