Wednesday, June 24, 2026

মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারে টানা চারবার শীর্ষস্থানে অসম

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারে শীর্ষস্থান ধরে রাখল উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম।  চলতি সপ্তাহে মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র রিপোর্ট প্রকাশিত হয়েছে।  সেখানে উল্লেখ রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারে টানা চার বছর ধরে শীর্ষস্থানে রয়েছে অসম।
২০২০ সালের রিপোর্ট অনুসারে সমগ্র ভারতে মহিলাদের উপরে অপরাধের হার ৫৬.৫। আর সেখানে অসমের হার ১৫৪.৩। ১১২.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িষা। আর তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মহিলাদের উপরে হওয়া অপরাধের হার ১০৬.৪। প্রতি এক লক্ষ জনসংখ্যার উপরে এই অপরাধের হার হিসেব করা হয়ে থাকে।

আরও পড়ুন- বেনজির: ভবানীপুরে উপনির্বাচনেও কমপক্ষে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
পরিসংখ্যান বলছে, ২০১৭ সাল থেকে এই অপরাধের হারে শীর্ষে রয়েছে অসম। ওই বছরে অসমের হার ছিল ১৪৩.৩। পরের দুই বছরে যথাক্রমে ১৬৬ এবং ১৭৭। ২০১৯ সালের তুলনায় মহিলাদের উপরে হওয়া অপরাধ কমার পিছনে করোনা একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। এই হিসেব করা হয় পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে। গত বছরে ২৬ হাজার ৫৩২টি অভিযোগ দায়ের হয়েছে অসমে। ২০১৮ এবং ২০১৯ সালে সেই সংখ্যা ছিল যথাক্রমে ২৭ হাজার ৬৮৭ এবং ২০ হাজার ২৫।

 

advt 19

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...