Saturday, April 4, 2026

লাল-হলুদে তৃতীয় বিদেশী, ক্রোয়েশিয়ার ফ্রাঞ্জো প্রসকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

দলবদলে আবারও চমক দিল এসসি ইস্টবেঙ্গল( ScEastBengal)। অজি ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলার পর এবার তৃতীয় বিদেশী ডিফেন্ডারকে সই করাল লাল-হলুদ ব্রিগেড। ক্রোয়েশিয়ার ফুটবলার ফ্রাঞ্জো প্রসকে এক বছরের চুক্তিতে সই করাল এসসি ইস্টবেঙ্গল। বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল তারা। সিরি আ ও সিরি বিতেও (ইতালির দ্বিতীয় ডিভিশন) খেলা এই ফ্রাঞ্জো প্রসকে সই করিয়ে এক প্রকার চমকই দিল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

মোট ১০৭ টি ক্লাব ম‍্যাচ খেলেছেন প্রস। সদ‍্য ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব স্লাভেন বেলুপোতে খেলেছেন তিনি। এর আগে ইতালির জনপ্রিয় ক্লাব লাজিওর যুব দল ও সিনিয়র দলে ছিলেন প্রস। সিরি আ ও সিরি বিতেও (ইতালির দ্বিতীয় ডিভিশন) খেলেছেন প্রস। এছাড়া ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের প্রথম ডিভিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রসের।

লাল-হলুদে সই করে উচ্ছসিত প্রস। তিনি বলেন,” যখন আমাকে ইস্টবেঙ্গলের কথা বলা হয় আমি উচ্ছসিত হই। আমি জানি ভারতে ইস্টবেঙ্গলের গুরুত্ব কতটা। আমি আমার আগের ক্লাব গুলো যা যা শিখেছি, সেগুলি আমার দলের ফুটবলারদের সঙ্গে ভাগ করে নেব। আমি মুখিয়ে রয়েছি আইএসএলে নামতে।”

আরও পড়ুন:কলকাতায় এসে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন সোনার ছেলে নীরজ চোপড়া

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...