Monday, June 8, 2026

অ্যালকেমিস্ট- মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

অর্থলগ্নী সংস্থা অ্যালকেমিস্ট সংক্রান্ত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার
আদালত জানিয়েছে, ব্যক্তিগতভাবে অ্যালকেমিস্ট-এর আমানতকারীদের কোনও মামলা দায়ের করার প্রয়োজন নেই। মূল মামলার সঙ্গে তারা ইচ্ছে করলে যুক্ত হয়ে নিজেদের বক্তব্য জানিয়ে আদালতকে সাহায্য করতে পারেন। পাশাপাশি অ্যালকেমিস্ট-এর মোট সম্পত্তি ও বকেয়া টাকার তালিকা আদালতের কাছে জমা দিতে হবে।

আরও পড়ুন – দুয়ারে রেশন: রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ডিলারদের একাংশ
ওদিকে আর এক নির্দেশে হাইকোর্ট এদিন জানিয়েছে, দিল্লির কোম্পানি ট্রাইব্যুনালে অ্যালকেমিস্ট -এর যে সমস্ত মামলা বিচারাধীন রয়েছে, সেগুলির ক্ষেত্রে কোনও রকম রায় ঘোষণা করতে পারবেনা ট্রাইবুনাল৷ কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া রায় ঘোষণা করা যাবেনা।

 

advt 19

 

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...