Saturday, June 27, 2026

অভিনেতা সোনু সুদের বাড়ি ও অফিসে দীর্ঘক্ষণ আয়কর অফিসারদের তল্লাশি

Date:

Share post:

বুধবার রাতে আচমকা  অভিনেতা সোনু সুদের (Actor sonu sud) বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করে আয়কর দফতর (Income Tax Raid) । বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই তল্লাশি অভিযান নিরন্তর চলছে। অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। বুধবার সোনুর অফিস-সহ ছ’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনুর মুম্বইয়ের বাড়িতেও হাজির হয়েছে আয়কর আধিকারিকরা। সোনুর সঙ্গে লখনউয়ের একটি আবাসন সংস্থার সম্পত্তি চুক্তিতেই আপাতত নজর আয়কর অফিসারদের। ওই চুক্তিতে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছ দিয়েছেন বলে সোনুর বিরুদ্ধে অভিযোগ।

করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন সোনু। যানবাহনের ব্যবস্থা করে তাঁদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন সোনু। আর সেই থেকেই তিনি সংবাদ শিরোনাম । তার নানা মানবিক উদ্যোগ নিয়ে বারবার সরব হয়েছে সোশ্যাল মিডিয়াগুলি। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সোনুর রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল। আর তারপরই তাঁর বাড়ি ও অফিসে আয়কর হানায় অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা এর পিছনে যতটা না বেনিয়ম ও অনিয়মের ব্যাপার আছে, তার থেকেও বেশি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অংক রয়েছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে বিরোধী দল প্রতিবাদে সরব হয়েছে হয়েছে।

 

advt 19

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...