Saturday, June 27, 2026

সমুদ্রপথে চিনা আগ্রাসন ঠেকাতে নিরাপত্তা জোট আমেরিকা-ব্রিটেন- অস্ট্রেলিয়ার

Date:

Share post:

চিনা(China) আগ্রাসন নীতিতে রীতিমতো জেরবার প্রতিবেশী দেশ। স্থলভাগ তো বটেই সমুদ্রপথেও চিনের আধিপত্য বিস্তারে রীতিমতো বিরক্ত বহু রাষ্ট্র। এই পরিস্থিতিতে চিনের সঙ্গে সংঘাত আরো তীব্র হওয়া আমেরিকার(America)। সমুদ্রপথে চিনের আগ্রাসন ঠেকাতে এবার ব্রিটেন(Britain), অস্ট্রেলিয়ার(Australia) সঙ্গে নতুন নিরাপত্তা জোট গড়ল আমেরিকা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার শক্তি বৃদ্ধি করতে এই দেশকে নতুন পারমাণবিক শক্তি সম্পন্ন ডুবোজাহাজ ও আমেরিকার অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে।

এই চুক্তি সম্পন্ন করতে সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বৈঠক করেন। সেখানে চিনা আগ্রাসনের মোকাবিলা কী ভাবে করা যাবে সেই বিষয়ে বিশদে আলোচনা হয়। বৈঠক শেষে বাইডেন জানান, অস্ট্রেলিয়া যাতে আরও পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ তৈরি করতে পারে সেই কাজে তাদের সাহায্য করবে আমেরিকা ও ব্রিটেন। এই শক্তির সাহায্যে সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে লড়তে পারবে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে আসানসোল- ফরাক্কায় আধিকারিকদের বাড়িতে  সিবিআই তল্লাশি

বৈঠক শেষে মরিসন জানান, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েও তাঁদের সাহায্য করছে আমেরিকা। তিনি বলেন, ‘‘প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে। এতে আমাদের সমস্যা হতে পারে। আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই সুরক্ষিত করতে হবে। তাই অন্য দেশের সাহায্য নেওয়া হচ্ছে।’’ বৈঠকে ঠিক হয়েছে, আগামী দেড় বছর ধরে আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনী অস্ট্রেলিয়ার নৌবহরকে আরও শক্তিশালী করে তোলার কাজ করবে। যদিও শুধুমাত্র আত্মরক্ষার জন্যই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিন দেশের রাষ্ট্র প্রধান।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...