Monday, April 6, 2026

কয়লাকাণ্ডে আসানসোল- ফরাক্কায় আধিকারিকদের বাড়িতে  সিবিআই তল্লাশি

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) এবার আসানসোল ও ফরাক্কায় (asansol and farakka) ইসিএলের উচ্চপদস্থ কর্তাদের বাড়িতে সিবিআই (CBI) অভিযান। আসানসোলে সিআইএসএফ (Cisf)কর্তার বাড়িতেও অভিযান চালানো হয় এদিন। কয়লা পাচারকাণ্ডের তদন্ত প্রক্রিয়ার শুরু থেকেই কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সন্দেহ ছিল যে এর পেছনে ইসিএল কর্তাদের একাংশ এবং সিআইএসএফ জওয়ানদের একাংশের যোগসাজশ আছে । তা না হলে এত বড় আন্তঃরাজ্য পাচার চক্র এভাবে গড়ে উঠতে পারে না । সকলের সহযোগিতা এবং যোগসাজশেই কয়লা পাচারের সাম্রাজ্য বিস্তার করেছিল কয়লা পাচারকারীরা। এমনও মনে করা হচ্ছে কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা এই অফিসার-জওয়ানদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে এই পাচার চক্র গড়ে তুলেছিল ।

শুধুমাত্র অনুমান নয় কয়লা পাচারকাণ্ডে বেশ কয়েকজন আধিকারিকের নামে এফআইআরও করা হয়। এরপরই বৃহস্পতিবার একযোগে আসানসোলে এবং ফরাক্কায় সিআইএসএফ কর্তা ও ইসিএল কর্তাদের বাড়িতে হানা দেয় সিবিআই। বাড়ির পাশাপাশি অফিসেও তল্লাশি হয় । তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। প্রচুর সম্পত্তিরও খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। তাঁদের আয়ের উৎস, সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখা হচ্ছে।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...