Friday, June 26, 2026

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন মণিকা বাত্রা

Date:

Share post:

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের( asian table tennis championship) দল থেকে বাদ পড়লেন মণিকা বাত্রা( Manika Batra)। ২৮ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হবে এই টুর্নামেন্ট। সেখানে যে চার সদস্যের মহিলা দল ঘোষণা করা হয়েছে, তাতে বাদ দেওয়া হয়েছে মণিকা বাত্রাকে। মণিকাকে বাদ দেওয়া হলেও, দলে সুযোগ পেয়েছেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়। এই টুর্নামেন্টে কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন অরূপ বসাক এবং মোনালিসা বড়ুয়া মেহতা ।

সোনপতে বাধ্যতামূলক জাতীয় শিবিরে যোগ না দেওয়ার কারণেই বাদ পড়তে হল মণিকাকে। তিনি জানিয়েছিলেন, পুনেতে ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে প্রস্তুতি নেবেন। আর বোঝা যাচ্ছে যে, এই প্রস্তাব জাতীয় সংস্থা মেনে নিতে পারেনি। তাই বাদ মণিকা বাত্রা।

সম্প্রতি মনিকা জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি দাবি করেন, সৌম্যদীপ নাকি তাঁকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিত পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে টিটিএফআই । ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তারা জমা দেবেন।

এদিকে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের মেয়েদের ভারতীয় দলে রয়েছেন ঐহিকা মুখোপাধ্যায় ও অর্চনা কামাথ, সুতীর্থা মুখোপাধ্যায়, শ্রীজা আকুলা। দোহায় পুরুষ দলকে নেতৃত্ব দেবেন শরত কমল। দলের অন্য সদস্যরা হলেন জি সাথিয়ান, হরমিত দেশাই, মানব ঠাক্কর এবং সানিল শেট্টি।

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম ম‍্যাচেই আটকে গেল পিএসজি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...