Friday, April 3, 2026

NCRB রিপোর্ট: দেশে গড়ে প্রতিদিন ৮০টি খুন ও ৭৭টি ধর্ষণ, হত্যায় শীর্ষে যোগীরাজ্য

Date:

Share post:

চাঞ্চল্যকর তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)। ২০২০ সালের NCRB রিপোর্ট বলছে,  ভারতে প্রতিদিন ৮০টি খুন এবং ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। হত্যার ঘটনার নিরিখে প্রথম স্থানে রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। তবে ধর্ষণের ঘটনায় সবার চেয়ে এগিয়ে রাজস্থান।

এনসিআরবি-এর (National Crime Records Bureau’s) রিপোর্ট অনুযায়ী , ২০২০ সালে দেশে ২৯,১৯৩টি খুনের মামলা হয়। যা গতবছরের তুলনায় এক শতাংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ২০২০ সালে খুন হয়েছেন ৩,৭৭৯ জন, যা দেশে সর্বোচ্চ। তার পরেই আছে বিহার (৩,১৫০), মহারাষ্ট্র (২,১৬৩)।

ধর্ষণের তথ্যও দিয়েছে এনসিআরবি (NCRB)। রিপোর্ট বলছে ২০২০ সালে প্রতিদিন গড়ে ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মোট ঘটনা ২৮ হাজার ৪৬টি। পরিসংখ্যান অনুযায়ী, ধর্ষণের ঘটনায় শীর্ষে রাজস্থান (৫,৩১০)। তার পর উত্তরপ্রদেশ (২,৭৬৯), মধ্যপ্রদেশ (২,৩৩৯) এবং মহারাষ্ট্র (২,০ ৬১)। তবে দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা কমেছে। ২০১৯ সালের চেয়ে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সংখ্যা ৮.৩ শতাংশ কমে হয়েছে ৩,৭১,৫০৩।

আরও পড়ুন- কাঁথির পর এবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক, চেয়ারম্যান-পদ থেকে অপসারিত শুভেন্দু advt 19

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...