Friday, April 3, 2026

ফের কাবুলে রকেট হামলা, উদ্বেগ বাড়ছে তালিবান সরকারের

Date:

Share post:

তালিবান শাসিত আফগানিস্তানে ফের রকেট হামলা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কাবুলের খইর খানেহ এলাকায় রকেট হামলা হয়। সেই রকেটে হামলা বিদ্যুৎকেন্দ্রেও আঘাত লেগেছে বলে মনে করা হচ্ছে। কয়েকটি বাড়িও গুড়িয়ে গেছে।

আরও পড়ুন:৩৭ লক্ষ টাকা দিয়েও কিডনি চক্রে প্রতারিত অসহায় বাবা চান মৃত ছেলের অভিযুক্তদের কঠোর শাস্তি

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ আচমকাই এই রকেট হামলার ঘটনাটি ঘটে। যদিও কে বা কারা এর সঙ্গে যুক্ত তা নিয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। এমনকি কী উদ্দেশ্যে এই আক্রমণ তাও স্পষ্ট নয় বলে খবর। এমনকি এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

তালিবান সরকার গঠনের আগেই কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী ওই হামলায় ১৭জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে ৩ জন ছিলেন মার্কিন সেনা। এরপরই তার পালটা হামলা করে বাইডেন সরকার। আইএস-কে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

advt 19

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...