Wednesday, June 24, 2026

তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে অর্পিতা ঘোষ

Date:

Share post:

তিনি চেয়েছিলেন রাজ্যে থেকে সংগঠনের কাজ করতে। সেই মতই তাঁকে রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে নিয়োগ করল দল। শুক্রবার, অর্পিতা ঘোষকে (Arpita Ghosh) চিঠি পাঠিয়ে একথা জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। বুধবার রাতে আচমকাই অর্পিতা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন: মোদিকে হটাতে মমতাই বিকল্প মুখ: বলছে তৃণমূল

যদিও সংবাদ মাধ্যমে অর্পিতা জানানর এটা কোনও হঠকারী সিদ্ধান্ত নয়। দীর্ঘদিন ধরেই তিনি এ বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন। দলকে দেওয়া তাঁর চিঠিতে অর্পিতা ঘোষ লেখেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তৃতীয়বারের বিপুল জয় উচ্ছ্বসিত। তবে দিল্লিতে নয়, তিনি রাজ্যে থেকে সংগঠনের কাজ করতে চান। পাশাপাশি নাটকেও সময় দিতে চান অর্পিতা। এর একদিনের মধ্যেই তৃণমূলের তরফে শুক্রবার, তাঁকে জেনারেল সেক্রেটারি অর্থাৎ রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হল।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...