Saturday, June 20, 2026

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অসমের ৩ হাজার হাইস্কুলকে সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হচ্ছে

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্য নিয়ে অসমের ৩ হাজার হাইস্কুলকে সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হবে । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যে শিক্ষাব্যবস্থার পরিকাঠামোকে আরও উন্নত করাই আমাদের প্রধান লক্ষ্য। তাই ঠিক করা হয়েছে যে আগামী বছর এপ্রিল মাসের মধ্যেই ৩ হাজার হাইস্কুলকে সিনিয়র সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হবে।অসমের প্রায় ৫৬০০ টি স্কুল আছে। একই সঙ্গে ঠিক করা হয়েছে, দশম শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই ইতিহাস এবং ভূগোল বিষয় আবশ্যিক করা হবে।

অসমের শিক্ষা দফতর জানিয়েছে, নতুন নীতিতে যেমন মাধ্যমিক স্তরের স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা হবে, সেই রকমই জুনিয়র স্কুলগুলিতে নবম এবং দশম শ্রেণি যুক্ত করা হবে।

আরও পড়ুন- তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে অর্পিতা ঘোষ

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র যে নতুন শিক্ষানীতি নিয়ে এসেছে সেই নীতি মেনেই ওই কাজ করা হবে। একই সঙ্গে উচ্চশিক্ষার উন্নতির জন্য অসমে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী রঞ্জন পেগু। তিনি জানান, ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির এবং কলেজের ফাইনাল ইয়ারে ক্লাস শুরু হয়েছে অসমে। কিন্তু এখনও হোস্টেলগুলি বন্ধ আছে। আগামী ২০ তারিখ থেকে দশম শ্রেণির ক্লাসও শুরু করা হবে।

 

advt 19

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...